শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সেরা বিলি আইলিশ

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সেরা বিলি আইলিশ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সেরা বিলি আইলিশ

ঘোষিত হয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে বিজেতাদের তালিকায় ওপরের দিকে আছেন বিলি আইলিশ, বিয়ন্সে ও এমিনেম। এ আয়োজন প্রচার করেছে ডিক ক্লার্ক প্রডাকশনস। তারা লাস ভেগাস থেকে অনুষ্ঠানটি প্রচার করেছে।

এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সর্বোচ্চসংখ্যক পুরস্কার জিতেছেন বিলি আইলিশ। তিনি মনোনীত হয়েছিলেন সাতটি বিভাগে। প্রতিটিতেই পুরস্কার জিতেছেন। এর মধ্যে ছিল আর্টিস্ট অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, ফেভারিট ট্যুরিং আর্টিস্ট, ফেভারিট ফিমেল পপ আর্টিস্ট ও ফেভারিট পপ অ্যালবাম। এর প্রতিটিতেই জিতেছেন তা তো বলাই হলো। অ্যালবাম অব দ্য ইয়ার ও ফেভারিট পপ অ্যালবাম জিতেছেন ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’-এর জন্য। এছাড়া তার বার্ডস অব ফেদার জিতেছে সং অব দ্য ইয়ার ও ফেভারিট পপ সং।
দুটো পুরস্কার জিতেছেন বিয়ন্সে। একটি হলো ফিমেল কান্ট্রি আর্টিস্ট ও ফেভারিট কান্ট্রি অ্যালবাম। দুটো পুরস্কারই জিতেছেন ‘কাউবয় কার্টার’ অ্যালবামের জন্য। কান্ট্রি ক্যাটাগরিতে প্রথমবারের মতো পুরস্কার পেলেন পোস্ট ম্যালোন। মেল কান্ট্রি আর্টিস্টের পুরস্কার পেয়েছেন তিনি। এদিকে ১৫ বছর পর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন এমিনেম। তিনি জিতেছেন ফেভারিট মেল হিপহপ আর্টিস্ট ও ফেভারিট হিপ-হপ অ্যালবাম।

এবার নতুন শিল্পীর ক্ষেত্রেও ছিল চমক। গ্রেসি আব্রামস জিতেছেন নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার। এদিকে লেডি গাগা ও ব্রুনো মার্স জিতেছেন ফেভারিট মিউজিক ভিডিও ও কোলাবোরেশন অব দ্য ইয়ার। ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য এ পুরস্কার গেছে তাদের কাছে। ফেভারিট ড্যান্স-ইলেক্ট্রনিক আর্টিস্ট জিতেছেন লেডি গাগা আর ব্রুনো মার্স ফেভারিট মেল পপ আর্টিস্ট হয়েছেন।

এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড উপস্থাপনা করেছেন জেনিফার লোপেজ। প্রায় এক দশক পর তিনি এ দায়িত্ব পালন করলেন। এবারের আয়োজনে আজীবন সম্মাননা দেয়া হয়েছে রড স্টুয়ার্টকে। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড শেষ হয় তার ‘ফরেভার ইয়াং’ গানের মধ্য দিয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com