| শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
আরো এক দশক অংশীদারত্ব করবে অ্যাডিডাস-জুভেন্টাস
জার্মান স্পোর্টসওয়্যার নির্মাতা অ্যাডিডাসের সঙ্গে অংশীদারত্ব ২০৩৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস। ৪৬ কোটি ৮০ লাখ ডলার মূল্যের চুক্তিটি ২০২৭-২৮ মৌসুম থেকে কার্যকর হবে। জুভেন্টাস জানিয়েছে, নতুন চুক্তির মূল্যায়নে অতিরিক্ত কোনো রয়্যালটি শর্ত রাখা হয়নি, যা নির্দিষ্ট বিক্রি লক্ষ্যমাত্রা অতিক্রম করলে প্রযোজ্য হতে পারে বা খেলার ফলাফলের সঙ্গে নির্ভরশীল নয়। জুভেন্টাস ও অ্যাডিডাস ২০১৫-১৬ মৌসুম থেকে একসঙ্গে কাজ করছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সঙ্গেও কাজ করছে অ্যাডিডাস। অন্যদিকে মার্কিন গাড়ি নির্মাতা জিপের সঙ্গে অংশীদারত্ব চুক্তি রয়েছে জুভেন্টাসের।
Posted ৪:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam