আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   323 বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর বিভিন্ন জোনের আওতায় শাখা সমূহের ব্যবসা পর্যালোচনা সভা ১৫ জুলাই, শনিবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী এবং শীর্ষ নির্বাহীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন জোনের জোনাল হেডগন এবং শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২১ পিএম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com