শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইংল্যান্ডকে হারিয়ে টিকে থাকল আফগানিস্তান

  |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত

ইংল্যান্ডকে হারিয়ে টিকে থাকল আফগানিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে টিকে থাকল আফগানিস্তান

জমজমাট ম্যাচে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দিল আফগানিস্তান। গতকাল ‘বি’ গ্রুপ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের রাজসিক সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩২৫ রান তোলে আফগানরা। জবাবে ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অলআউট হয়ে যায়।

৩৭ রানে ৩ উইকেট পতনের পর আফগানিস্তানকে দুর্দান্ত সেঞ্চুরিতে টানেন জাদরান। চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরেই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। গতকাল সেই মাঠেই জাদরানের কাছে রেকর্ড হারালেন ডাকেট। জাদরান ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেন। আজমতুল্লাহ ওমরজাই (৩১ বলে ৪১), হাশমতুল্লাহ শহিদি (৬৭ বলে ৪০) ও মোহাম্মদ নবি (২০ বলে ৪০) তাকে দারুণ সঙ্গ দেন।
এটা আফগানিস্তানের হয়েও ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ১৬২ রানও তার করা। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ১৩৮ বলে ১৬২ রান করেছিলেন এ ডানহাতি ব্যাটার। এরপর জো রুটের সেঞ্চুরিতে (১১১ বলে ১২০) ইংল্যান্ড জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও একেবারে তীরে গিয়ে তরী ডোবে তাদের। আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় ওমরজাই ৫৮ রানে ৫ ও নবি ৫৫ রানে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন জাদরান।

আগামীকাল লাহোরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। ওই ম্যাচে জিতলে তারা উঠে যাবে সেমিফাইনালে। পরদিন ইংল্যান্ড আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে সমান ৩ পয়েন্ট, আফগানিস্তানের ২।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com