শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঋতুপর্ণার প্রযোজনায় ১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

  |   শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

ঋতুপর্ণার প্রযোজনায় ১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর দীর্ঘ ১৪ বছর বাংলা চলচ্চিত্রে অভিনয়ে ফিরছেন। ছবির নাম ‘পুরাতন’। সুমন ঘোষ পরিচালিত সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

বলিউডে অভিনেত্রী হলেও শর্মিলা মূলত বাঙালি। চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘অপুর সংসার’–এর মধ্য দিয়ে। এই শর্মিলা ঠাকুরের বেড়ে ওঠা, শৈশব, পড়াশোনা কলকাতাকে ঘিরেই। ২০০৯ সালে সর্বশেষ বাংলা ছবি ‘অন্তহীন’–এ অভিনয় করেছিলেন তিনি। ১৪ বছর পর ফের ফিরলেন বাংলা সিনেমাতেই।

ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে ১৯৬৮ সালে বিয়ে করেন শর্মিলা। আর ২০১১ সালের ২২ সেপ্টেম্বর পতৌদি প্রয়াত হন তিন সন্তানকে রেখে। তারা হলেন সাইফ আলী খান, সাবা আলী খান ও সোহা আলী খান। সাইফ আলী খান আবার বিয়ে করেন অভিনেত্রী করিনা কাপুরকে।

সুমন ঘোষের এই ছবিতে শর্মিলার সঙ্গে মেয়ের ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মা–মেয়ের সম্পর্ককে উপজীব্য করে এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনকে সামনে রেখে শুরু হবে ‘পুরাতন’ ছবির শুটিং। ছবিতে শর্মিলার মেয়ে ঋতুপর্ণার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।

শুক্রবার সুমন ঘোষের এই নতুন ছবির নাম ঘোষণা নিয়ে কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সন্মেলনে শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তসহ ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com