শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

একাধিক পুরস্কার নিয়ে অস্কারে সেরা আনোরা

  |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

একাধিক পুরস্কার নিয়ে অস্কারে সেরা আনোরা

একাধিক পুরস্কার নিয়ে অস্কারে সেরা আনোরা

শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। এ বছর অস্কারে সেরা সিনেমার পুরস্কার পেল এটি। যদিও শুরু থেকেই আলোচনায় ছিল নেটফ্লিক্সের ‘এমিলিয়া পেরেজ’, কোয়ালি ফাউজেন পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’ ও ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’—এরা কেউই সেরা হতে পারল না। একাডেমি অব মোশন পিকচার অ্যান্ড সায়েন্সেসের নানা শর্ত পূরণ ও ভোট জিতিয়েছে আনোরাকে। একটি নয়, সিনেমাটি পাঁচ বিভাগে পুরস্কৃত হয়েছে। সেরা চলচ্চিত্রের পাশাপাশি এটি জিতেছে সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা সম্পাদনার পুরস্কার।

আনোরার পুরস্কার জয় বেশ কয়েকটি রেকর্ড তৈরি করেছে। এক বছরে চারটির বেশি অস্কার পাওয়া প্রথম সিনেমা আনোরা। সেদিক থেকে শন বেকার এগিয়ে গেলেন অনেকটা। তিনি স্পর্শ করলেন ওয়াল্ট ডিজনির রেকর্ড। তবে ডিজনি ১৯৫৩ সালে চারটি আলাদা সিনেমার জন্য চারটি অস্কার জিতেছিলেন। সিনেমাগুলো হলো ‘দ্য লিভিং ডেজার্ট’, ‘দ্য আলাস্কান এস্কিমো’, ‘বিয়ার কান্ট্রি’ ও ‘টুট, হুইসেল, প্লাঙ্ক অ্যান্ড বুম’।

18

সেরা পরিচালকের পুরস্কার গ্রহণের সময় বেকার বলেন, ‘আমরা সবাই এখানে এসেছি এবং অনুষ্ঠান দেখছি, কারণ আমরা সিনেমাকে ভালোবাসি। আমরা সিনেমার প্রেমে পড়েছি কোথায়? সিনেমা হলে!’ এ সময় তিনি কোয়েন্টিন টারান্টিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেকার বলেন, ‘টারান্টিনো যখন ‘‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’’ সিনেমায় মাইকি ম্যাডিসনকে কাস্ট করেছিলেন, সেটাই আমাকে ‘‘আনোরা’’-তে তাকে নেয়ার অনুপ্রেরণা দেয়।’

এবার মাইকি ম্যাডিসনের প্রসঙ্গে আসা যাক। অস্কার জয়ের মাধ্যমে তিনিও একটি রেকর্ড করেছেন। সেরা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পাওয়াই একটা রেকর্ড ছিল, কেননা তিনি সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে এ বিভাগে মনোনীত হন। পাশাপাশি এবার পুরস্কার জিতে তিনি হয়ে গেলেন সবচেয়ে কম বয়সে অস্কারজয়ী অভিনেত্রী। তার বয়স ২৫ বছর।

এবার সেরা অভিনেতার পুরস্কারটি জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। এবার সেরা অভিনেতা তিনি হবেন, এমন একটা ধারণা সবারই ছিল। ব্রটালিস্টে দারুণ কাজ করেছেন তিনি। এ সিনেমার মধ্য দিয়ে ব্রডিকে নতুন করে চিনেছে সিনেমার দুনিয়া। মার্কিন এ অভিনেতার বয়স ৫১ বছর। তিনি এর আগে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য অস্কার পেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন অস্কারজয়ী কনিষ্ঠতম অভিনেতা।

এছাড়া সিনেমাটোগ্রাফি ও মৌলিক স্কোরের জন্যও পুরস্কৃত হয়েছে এ সিনেমা। এবার অস্কারে পাঁচটি পুরস্কার নিয়ে তাই সবার ওপরে আনোরা এবং তার পরই দ্য ব্রুটালিস্ট।

অস্কারে শুরু থেকেই আলোচিত ছিল এমিলিয়া পেরেজ। জ্যাক অডিয়ার্ড পরিচালিত সিনেমাটি একজন নারী ড্রাগ লর্ডকে নিয়ে নির্মিত। কিন্তু কার্লা সোফিয়া গ্যাসকনের নানা মন্তব্য ও অবস্থান তাকে বিতর্কের মুখে ফেলে। সিনেমাটিও পিছিয়ে যায় অস্কারের দৌড় থেকে। কিন্তু এ সিনেমার একজন অভিনেত্রীর হাতে উঠেছে অস্কার। এমিলিয়া পেরেজের জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানা। তার অভিনীত ‘উইকেড’ জিতেছে কস্টিউম বিভাগে সেরার পুরস্কার। এমিলিয়া পেরেজ একেবারে পিছিয়ে নেই। ঘরে তুলেছে সেরা মৌলিক গানের পুরস্কারও। এদিকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কিয়েলান কালকিন। ‘আ রিয়েল পেইন’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি।

তবে এবার আলোচনায় ছিলেন ডেমি মুর। কোয়ালি ফাউজেন পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’ রীতিমতো তার কামব্যাক সিনেমা। সবাই মনে করেছিল এটি দিয়ে তিনি সেরা অভিনেত্রী হবেন। কিন্তু সে ভাগ্য ডেমির হলো না। তবে সিনেমাটি মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে সেরার পুরস্কার জিতেছে।

অস্কারের আগে নানাভাবে আলোচনায় ছিল ‘কনক্লেভ’। সিনেমাটি সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার জিতেছে। ২০২২ সালের অস্কারে ডুনের জয়জয়কার থাকলেও ২০২৫ সালে ‘ডুন: পার্ট টু’ ততটা আলোচিত হয়নি। তার পরও সিনেমাটি জিতেছে দুটি পুরস্কার। সেরা শব্দ পরিকল্পনা ও সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য পুরস্কৃত হয়েছে ‘ডুন’।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com