| শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট | 77 বার পঠিত
সংগৃহীত ছবি
গেলো ঈদে ৬টি সিনেমা মুক্তি পেয়েছিল। তবে দুই/তিনটি সিনেমার কারণে ঢালিউড হয়ে উঠেছিল জমজমাট। দেশের প্রেক্ষাগৃহে এখনও তাদের দাপট অব্যাহত রয়েছে। এমনকি বিদেশের প্রেক্ষাগৃহেও যে জোয়ার দেখা গেছে, তা স্মরণকালের অন্যতম সেরা বটে। এর দেড় মাস পর শুক্রবার আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন দুই সিনেমা।
হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’ অন্যটি মোহাম্মদ নূরুজ্জামানের শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। এর মধ্যে ১০ হলে দেখা যাবে ‘১৯৭১ সেইসব দিন’ আর পাঁচটি হলে দেখা যাবে ‘আম-কাঁঠালের ছুটি’।
এদিকে মুক্তির দেড় মাসে কমছে না ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার দাপর। অষ্টম সপ্তাহে অন্তত ১৬টি প্রেক্ষাগৃহে চলবে ‘সুড়ঙ্গ’। সেই তথ্য নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল। আর ‘প্রিয়তমা’র নতুন হল তালিকা এখনও প্রকাশ্যে না এলেও জানা গেছে, দেশের উল্লেখযোগ্য সংখ্যক হলেই চলবে ছবিটি। এর মধ্যেই চলবে মুক্তিপ্রাপ্ত দুই সিনোম।
সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে।
এতে সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এসকেএস টাওয়ার (মাহাখালী) ও সনি স্কয়ার (মীরপুর) স্টার সিনেপ্লেক্সে, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), ফ্যান্টাসি আই ল্যান্ড (দিয়াবাড়ি-উত্তরা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), গ্রান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট) ও তাজ (নওগাঁ) হলে দেখা যাবে সিনেমাটি।
অন্যদিকে শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার আম-কাঁঠালের ছুটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন তারা তাদের সেই বয়সের নস্টালজিক আবহে তৈরি এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা।
প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছে লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরও ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) এবং সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) হলে দেখা যাবে সিনেমাটি।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam