শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবাদতকে ইংল্যান্ড পাঠাতে প্রস্তুত বিসিবি

  |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   84 বার পঠিত

এবাদতকে ইংল্যান্ড পাঠাতে প্রস্তুত বিসিবি

সংগৃহীত ছবি

এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে। আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।’

‘এটার প্রক্রিয়া চলছে, তবে আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু সে যাবে সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।’-যোগ করেন দেবাশীষ।

ঠিক কবে নাগাদ আবারো মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন এবাদত এমন প্রশ্নে দেবাশীষ বলেন, ‘মেডিকেল ব্যাপার তো এভাবে হয় না। ওর ওয়ার্কলোড বাড়ানোর সময় ব্যথা বেড়েছিল। এরপর এখন আবার রেস্ট দিয়েছি। এরপর আমরা আবার চেক করবো। চেষ্টা করবো দেখবো কি অবস্থা, এভাবেই তো আগাবো আমরা।

তিনি আরও জানান, এখন বলা কঠিন কবে মাঠে ফিরতে পারবে। রেস্টের পর ফিরবে, এজন্য বাইরের ব্যাপারটাও আমরা রেডি রাখছি। যদি প্রয়োজন হয় আমরা পাঠাবো। কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে তো সময় লেগে যায়। এখন থেকে না থাকলে তো যখন যাবে তখন দেরি হয়ে যাবে। আমরা বাইরে পাঠাচ্ছি এখনো নিশ্চিত নয়, তবে প্রস্তুতি নিয়ে রাখছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com