শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবারো মুক্তির অপেক্ষায় অর্ধডজন সিনেমাএবারো মুক্তির অপেক্ষায় অর্ধডজন সিনেমা

  |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   79 বার পঠিত

এবারো মুক্তির অপেক্ষায় অর্ধডজন সিনেমাএবারো মুক্তির অপেক্ষায় অর্ধডজন সিনেমা

এবারো মুক্তির অপেক্ষায় অর্ধডজন সিনেমা

প্রতি বছর ঈদ এলেই সরগরম হয়ে ওঠে দেশের বিনোদন ইন্ডাস্ট্রি। ঝিমিয়ে পড়া ইন্ডাস্ট্রি যেন প্রাণ ফিরে পায় ঈদের মৌসুমে। বহু আগে থেকেই ঈদকেন্দ্রিক হয়ে পড়েছে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা হলে খরা গেলেও ঈদে হলগুলোয় দেখা যায় দর্শক পদচারণা। তাই সিনেমাসংশ্লিষ্টরাও মুখিয়ে থাকেন ঈদে সিনেমা মুক্তি দিতে। প্রায় প্রতি বছরের মতো আগামী ঈদুল ফিতরেও মুক্তি পাচ্ছে অর্ধডজন সিনেমা।

এগুলোর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, আদর আজাদের ‘পিনিক’, নুসরাত ফারিয়া ও সজলের ‘জ্বীন’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।

জংলি

চলতি বছরের শুরুতেই জংলি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পায়। দর্শকের মাঝে আলোচনায় জায়গা করে নেয় এটি। পোস্টারে সিয়ামকে দেখা যায়, তামাটে মুখমণ্ডলে ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিবে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস; যেন জংলি রূপেই হাজির হয়েছেন অভিনেতা। এছাড়া কয়েক দিন আগে প্রিন্স মাহমুদের কথা ও সুরে, ইমরানের সংগীতায়োজনে, তাহসান ও আতিয়া আনিশার কণ্ঠে এ সিনেমার প্রথম গান ‘জনম জনম’ মুক্তি পেয়েছে।

বরবাদ

আগে থেকেই জানা গিয়েছিল, সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকের উত্তেজনা ও আগ্রহ আরো বাড়িয়ে দেয় এর ২০ সেকেন্ডের মোশন পিকচার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল গাড়ির ওপর। কারও উদ্দেশে যেন বলছেন, ‘চুপ।’ পেছনে দাউ দাউ করে পুড়ছে অট্টালিকা। পোড়া অট্টালিকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার! সেই থেকে শুরু হয় ঈদ উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। সম্প্রতি এর প্রচারে ভিন্ন মাত্রা এনেছে টিজার। দর্শকের মাঝে সাড়া ফেলে শাকিব খানের লুক, এক্সপ্রেশন।

দাগি

‘সুরঙ্গ’র পর দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকের সামনে হাজির হয়েছেন আফরান নিশো। সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে এর প্রচার। শিহাব শাহিন পরিচালিত এ সিনেমার প্রচারের শুরুটাই ছিল সিনেমার মতো। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। ভিডিওটিতে নিশো বলেন, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ সে অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালরা।

3

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্লাটফর্ম চরকি। মঙ্গলবার বিকেলে সিনেমাটির টিজার প্রকাশ পায়।

জ্বীন

ঈদের মুক্তি তালিকায় যুক্ত হয়েছে আরো একটি সিনেমা ‘জ্বীন-৩’। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল। এর আগে জ্বীন সিনেমার প্রথম কিস্তিতেও তাকে দেখা গিয়েছিল। এরই মধ্যে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এর ফাস্ট লুক পোস্টার। জানা যায়, বর্তমানে ঈদকে টার্গেট করে এ সিনেমার পোস্টের কাজ চলছে। সিনেমায় আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

চক্কর ৩০২

অনুদানের সিনেমা চক্কর ৩০২। এ সিনেমার কাজ অনেক আগেই শেষ হয়েছে। সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন ঈদুল ফিতরে এ সিনেমার মুক্তির জন্য। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। এর আগে মোশাররফ করিমের ফার্স্ট লুক টিজার পোস্টার প্রকাশ পেলেও সিনেমাটির প্রচারে আর কিছুই সামনে আসেনি।

পিনিক

মুক্তির তালিকায় রয়েছে অভিনেত্রী শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত পিনিক সিনেমাটি। এ দুই অভিনয়শিল্পীর লুক পোস্টারে বেশ চমক ছিল। একটি খাঁচার মধ্যে বন্দি বুবলী। শুরুতেই বুবলীর পোস্টার নজর কেড়েছিল। পরে আর সিনেমা নিয়ে তেমন কোনো প্রচার চোখে পড়েনি। জানা যায়, চলতি মাসের ২০ তারিখের দিকে ট্রেলার পরে ২৭ মার্চ আইটেম গান রিলিজ করবে সিনেমাসংশ্লিষ্টরা। জানা গেছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন-৩, চক্কর ৩০২, পিনিক—এ ছয় সিনেমা ছাড়াও ‘রঙে ভালোবাসা’, ‘নাও’, ‘ব্যাচেলর ইন ট্রিপ’—এ তিন সিনেমাও এবারের ঈদে মুক্তি পেতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com