শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   146 বার পঠিত

এবার রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন কৃতি শ্যানন

সংগৃহীত ছবি

অভিনয় একপাশে রেখে নির্বাচনের ময়দানে নেমেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।

নতুন খবর, এবার কৃতি শ্যানন রাজনীতিতে নামছেন বলে জোর গুঞ্জন চলছে। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি।

সম্প্রতি তার ও শহীদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে মোটের উপর ভালোই করেছে। খুব শিগগির মুক্তি পাবে তার ‘ক্রু’ ছবিটি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির প্রচার। এর মাঝেই নতুন গুঞ্জন, নির্বাচনে লড়বেন তিনি। ভোটের আগেই এই প্রসঙ্গে মুখ খুললেন কৃতি।

এব্যাপারে কৃতি বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনও ভাবিনি। যতক্ষণ না আমার মনের ভিতর থেকে কোনও সাড়া পাচ্ছি, ততক্ষণ সে কাজ করতে পারব বলে মনে করি না। সেই ডাকটা না এলে আমি সেটা করি না। হ্যাঁ, এবার যদি কোনও দিন আমার মন সায় দেয়, তা হলে রাজনীতিতে যোগ দেবো।’

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com