| মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 71 বার পঠিত
ওয়ানডে দল ঘোষণা
এ মাসেই নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে তিনি প্রথম দল পেলেন আজই। দুপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। এ দলে আছেন ওপেনিং ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ, যিনি প্রায় দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।
গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দল ঘোষণা করেন।২ জুলাই শুরু হবে তিন ওয়ানডে সিরিজ, যাতে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিরাজ, যা এ সংস্করণে দায়িত্ব পাওয়ার পর তার প্রথম সিরিজ।
২৫ বছর বয়সী নাঈম শেখ এর আগে ৮টি ওয়ানডে, ৩৫টি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলেছেন। তিনি গত এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেন। এবারের আসরে রান তোলায় তিনি ছিলেন তিনে। সেই পারফরম্যান্স দিয়েই ওয়ানডে দলে জায়গা পেলেন। নাঈমকে জায়গা দেয়া হয়েছে বামহাতি ব্যাটার সৌম্য সরকারের জায়গায়। সৌম্য পিঠের পুরনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি বলে জানান প্রধান নির্বাচক।
Posted ৫:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam