শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালো গাউনে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   91 বার পঠিত

কালো গাউনে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

সংগৃহীত ছবি

হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নিজের রূপ, গুনে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি। সেটা হোক পর্দায় কিংবা পর্দার বাইরে।

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা। বিভিন্ন ফটোশুটের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি।

সম্প্রতি কালো গাউনে আলো-আধারের খেলায় মেতেছিলেন মিম। সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গলায় নেকলেস, কালো গাউনে মোহমীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। মিমকে কালো এই পোশাকে দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত-অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘ব্ল্যাক ডায়মন্ড’। কেউ আবার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গানের কিছু লাইন লিখেছেন। কারো মন্তব্য, ‘মিমের থেকে চোখ ফেরানোই দায়’।

সম্প্রতি ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা।

মিমের টালিউডে যাত্রা শুরু ‘ব্ল্যাক’ ছবি দিয়ে। এরপর ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য স্যাভিয়ার ’ও ‘থাই কারি’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com