শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্যানে মুখ লাগিয়ে পানীয় খেতে পছন্দ করেন? কী ক্ষতি হচ্ছে জানেন?

স্বাস্থ্য ডেস্ক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

ক্যানে মুখ লাগিয়ে পানীয় খেতে পছন্দ করেন? কী ক্ষতি হচ্ছে জানেন?

সংগৃহীত ছবি

বোতলের বদলে ক্যান থেকে ঠান্ডা পানীয় খেতে পছন্দ করেন অনেকেই। তবে পুষ্টিবিদেরা বলছেন, এই অভ্যাস না কি স্বাস্থ্যের জন্য খারাপ। সমস্যা গুরুতর হতে পারে যদি ‘লেপ্টোসপাইরোসিস’ নামক ভাইরাসে আক্রান্ত হন।

কারখানাতে এই ধরনের পানীয় ক্যানজাত হওয়ার পর, তা দীর্ঘ দিন পড়ে থাকে গুদামে। সেখানে ইঁদুর, ছুঁচো, বিড়াল, কুকুরের আনাগোনা অসম্ভব নয়। সেই সব ক্যান বাজারজাত হওয়ার আগে ভাল করে তা পরিষ্কার করাও হয় না। দোকান থেকে সেই সব ক্যান কিনে ক্রেতারা সরাসরি মুখে ঠেকিয়ে খেয়ে থাকেন। ফলে ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয়।

‘লেপ্টোসপাইরোসিস’-এ আক্রান্ত হলে সাধারণ পেটখারাপ, জ্বর, পেটব্যথার মতো উপসর্গ দেখা যায়। কিডনি বা লিভার বিকল হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে।

কী ভাবে পানীয় খেলে ক্ষতি এড়ানো যেতে পারে?
• টিনের ক্যানের ঢাকা খুলে তা প্রথমে গ্লাসে ঢেলে নিন। তার পর নিশ্চিন্তে খেয়ে ফেলুন।
• যদি ক্যানে মুখ দিয়ে খেতেই হয়, সে ক্ষেত্রে টিসু পেপার দিয়ে তা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভেজা টিসু দিয়ে মুছেও নিতে পারেন।
• বাইরে থাকলে এত কিছু করার সুবিধা থাকে না। তাই ক্যানের মধ্যে স্ট্র দিয়ে পানীয় খাওয়া যেতেই পারে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com