শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘন কুয়াশায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বন্ধ

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ঘন কুয়াশায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বন্ধ

সংগৃহীত ছবি

হিমাচল প্রদেশের ধর্মশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। প্রথমে ব্যাট করে কিউইরা ইনিংসের শেষ বলে ২৭৩ রান করে অলআউট হয়েছে। চারে নেমে সেঞ্চুরি করেছেন দলটির ব্যাটার ডারেল মিশেল।

জবাব দিতে নেমে ভালো শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ৭১ রান যোগ করেন। দলের রান ৭৬ হতে দু’জনই ফিরেছেন সাজঘরে।

এরপর বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার ইনিংস মেরামতে মনোযোগ দিতেই ঘন কুয়াশায় ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা শুরুতে অল্প আসতে শুরু করলেও হুট করেই পুরো মাঠ কুয়াশার চাদরে ঢেয়ে যায়।

খেলা বন্ধ হওয়ার আগে রোহিত শর্মা ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৫ রান করেন। শুভমান গিল ৩১ বলে ২৬ রান করে আউট হন। বিরাট কোহলি ৭ রান করেছেন। তার সঙ্গী শ্রেয়াস ৭ বলে ২১ রান তুলে ফেলেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪১ অপরাহ্ণ | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com