শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি ফাঁস!

  |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   186 বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি ফাঁস!

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি ফাঁস!

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে এর একদিন আগেই আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

রবিবার (২২ ডিসেম্বর) পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সেখান থেকে জানানো হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি (রবিবার) আরব আমিরাতের মাঠে ভারত ও পাকিস্তানের দেখা হবে। তবে কোন ভেন্যুতে খেলা হচ্ছে, তা জানানো হয়নি।

এ প্রসঙ্গে পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে মোট ৮ দল অংশ নিচ্ছে। এর মধ্যে ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড রয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে আয়োজক পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। করাচিতে হবে ম্যাচটি। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এগিয়ে। এরপর ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে দ্য গ্রিন ম্যানরা।

গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান আছে। ভারতের ম্যাচগুলো ছাড়া বাকি সব ম্যাচই লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে।

রাওয়ালপিন্ডি ও করাচিতে তিনটি করে ম্যাচ হবে। এ ছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি লাহোরে ম্যাচ হবে। ভারত-পাকিস্তানসহ মোট তিনটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। তবে শেষ চারে উঠলে ভারত, প্রথম সেমিফাইনালও নিরেপেক্ষ ভেন্যুতে হবে। প্রথম সেমি ৪ মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ গড়াবে।

এ ছাড়া ভারত ফাইনালে উঠলে, লাহোর থেকে সরে আগামী ৯ মার্চ নিরপেক্ষ ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com