| বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
আউট হয়ে ফিরছেন জয়সোয়ল।
প্যাট কামিন্সের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। তবে অস্ট্রেলিয়ার রেফারেল নেওয়ার পর টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ রিপ্লে দেখে কট বিহাইন্ড ঘোষণা করেন জয়সোয়ালকে। যদিও স্নিকো মিটারে কোনো ব্যাট কিংবা গ্লাভসের সঙ্গে বলের সংযোগের কোনো স্পাইক দেখায়নি। বলের গতিপথের পরিবর্তন দেখেই আউট ঘোষণা করেন বাংলাদেশের এই আম্পায়ার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের শেষ দিনে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়ালের এই আউট নিয়ে বিতর্ক চলছেই। নিয়ে অস্ট্রেলিয়া-ভারতের দুই অধিনায়কসহ কথা বলেছেন সাবেক অনেক তারকাই। জয়সোয়ালের সেই আউট নিয়ে কে কী বললেন…



আমরা অনেকবার দেখেছি, বল সিমে পড়ে ব্যাটে না লেগে খুব কাছ দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয়, বল ব্যাটের কানায় লেগেছে…দেখার ভুলের কারণে মনে হয়, বল ব্যাটে লেগেছে। এখানেও দেখার ভুলই হয়েছে। প্রযুক্তি যদি বলে এটা আউট নয়, তাহলে আউট দেওয়ার সুযোগ নেই।



Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam