| মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
এআই দিয়ে তৈরি ডা. শফিকুর রহমান ও শাকিব খান। ছবি: সংগৃহীত
এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে, এই সুপারস্টার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন।
একটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ভুয়া নামে ছড়িয়ে পড়া ওই কার্ডের সঙ্গে একটি গানের লিংকও শেয়ার করা হয়েছে। সেখানে ক্লিক করলেই ‘জামায়াতের ভাইরাল গানে শাকিব খান’ শিরোনামের একটি ভিডিও সামনে আসছে। সেই ভিডিওতে দেখা যায়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। সামনে লোকে লোকারণ্য।
মূলত এআই প্রযুক্তিতে এই গান ও ভিডিওটি তৈরি করা হয়েছে। অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে এই ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করেছে। সম্প্রতি এই একইভাবে সামাজিক মাধ্যমে বিব্রত অবস্থায় পড়তে হয়েছিল শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার নায়িকা সাবিলা নূরকে।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam