শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারাও থাকছেন পরীমণি অভিনীত ওয়েব সিরিজে

  |   মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

তারাও থাকছেন পরীমণি অভিনীত ওয়েব সিরিজে

সংগৃহীত ছবি

সাহিত্যিক কিংকর আহসানের‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। আর এতে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। খবরটি গতকাল প্রকাশ্যে আসে। এই সিরিজের নতুন খবর হচ্ছে এতে পরীমণির বিপরতে অভিনয় করবেন শ্যামল মাওলা।

জানা গেছে, গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশ।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও পরিচালক অনম বিশ্বাস আনুষ্ঠানিক কিছুই জানাননি। তবে পরীমণির সঙ্গে যে বাবু ও পলাশও অভিনয় করছেন তা নিশ্চিত হওয়া বিশেষ সূত্রবরাতে।

এদিকে মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি কাটিয়ে পুরোদমে একের পর এক কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন পরীমণি। ক’দিন আগে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডুর গল্প’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোববার অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে জানিয়েছেন নতুন ওয়েব সিরিজের অভিনয়ের খবর।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com