শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই ভাগে ভাগ হয়ে বুধবার আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

  |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

দুই ভাগে ভাগ হয়ে বুধবার আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

দুই ভাগে ভাগ হয়ে বুধবার আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল

চলতি মে মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। তবে আসন্ন সেই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার দুই বহরে বিভক্ত হয় আরব আমিরাত যাবে বাংলাদেশ। শুরুতে সকালে এবং এরপর সন্ধ্যায় যাবে টাইগাররা। সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদি হাসানকে। যদিও সহ-অধিনায়ক পদে শেখ মেহেদির থাকাটা পূর্ণমেয়াদের না।

অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন লিটন

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ শুরুর পরিকল্পনা ছিল, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তবে সিরিজটির ভবিষ্যৎ এখনো অন্ধকার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘাম ঝরিয়েছে দুই সিরিজকে সামনে রেখেই। টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল শেষ অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com