শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন লুকে আলোচনায় মোশাররফ করিম

  |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

নতুন লুকে আলোচনায় মোশাররফ করিম

নতুন লুকে আলোচনায় মোশাররফ করিম

বিভিন্ন চরিত্রে নিজেকে নিরীক্ষা করেছেন মোশাররফ করিম। অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছেন। মুগ্ধ করেছেন বহুবার। কিন্তু তাকে আগে সেভাবে কখনো অ্যাকশন অবতারে এর মধ্যে দেখা যায়নি। এবারই প্রথম অ্যাকশন অবতারে হাজির হয়েছেন মোশাররফ করিম।

সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘ইনসাফ’। এরই একটি লুক পোস্টার প্রকাশ হয়েছে রোববার সন্ধ্যায়। সেখানে রীতিমতো বিধ্বংসী রূপে মোশাররফ করিমকে দেখা গেছে।

ইনসাফের পরিচালক সঞ্জয় সমদ্দার ও মোশাররফ করিম দুজনই পোস্টারটি পোস্ট করেছেন। তারা লিখেছেন, ‘‌এ ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’

প্রশ্ন হচ্ছে তিনি কি আসলেই ডাক্তার, নাকি এ কথা কেবল লেখার জন্য লেখা হয়েছে? হতেই পারে। মোশাররফ করিমকে এমন লুকে দেখে অনেকে লিখেছেন, এ লুক দেখার জন্য প্রস্তুত ছিলাম না। কেউ বলছেন, পুরাই অস্থির হইছে।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘ইনসাফ’, যেখানে মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণসহ অনেকে।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘বাংলাদেশে এটা আমার প্রথম ছবি। আসলে সিনেমা মেকিংয়ের জার্নিটা ইমোশনালি একই। এখানে দেশী ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশী। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সে চেষ্টায় কমতি রাখিনি।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com