শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিএসজির অপরাজিত থাকার রেকর্ড হচ্ছে না

  |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

পিএসজির অপরাজিত থাকার রেকর্ড হচ্ছে না

পিএসজির অপরাজিত থাকার রেকর্ড হচ্ছে না

গত সপ্তাহে ছয় ম্যাচ হাতে রেখেই এবারের ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতে নেয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট অথরিটির দায়িত্ব গ্রহণের পর এটা তাদের ১১তম লিগ শিরোপা। অবশেষে ৩১তম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল প্যারিস জায়ান্টরা। শুক্রবার রাতে তাদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নিস। ৩১ ম্যাচে এটাই তাদের প্রথম হার। লুই এনরিকের দল ২৪টি ম্যাচ জিতেছে, এছাড়া ড্র করেছে ৬টি, আর হার মাত্র ১টি!শুক্রবারের হারে অনন্য এক রেকর্ড গড়া হচ্ছে না পিএসজির। লিগ ওয়ানের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয়ের রেকর্ড হতে পারত এনরিকের দলের। যদিও তীরে গিয়ে তরী ডুবল তাদের।শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল মার্শেই। এরপরে ছিল মোনাকো (৩০ ম্যাচে ৫৪) ও নিস (৩১ ম্যাচে ৫৪)।

মর্গান ম্যানসনের জোড়া গোলে পিএসজিকে হারায় নিস। ৩৪ মিনিটে তারই গোলে লিড নেয় নিস। ফাবিয়ান রুইজ ৪১ মিনিটে গোল পরিশোধ করলেও ৪৬ মিনিটে আবারো ব্যবধান বাড়ান ম্যানসন। ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে ইউসুফ এনদায়িশিমিয়ে গোল করলে ফেরার আশা শেষ হয়ে যায় পিএসজির।

নিসের তিনটি প্রচেষ্টাই গোলে রূপ নেয়, আর পিএসজির খেলোয়াড়রা ৩২টি প্রচেষ্টার মধ্যে অন-টার্গেটে রাখতে পারে ১৩টি শট, যার মধ্যে গোল হয় মাত্র একটি।

মঙ্গলবার আর্সেনালের মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের খেলা। তার আগে ফ্রেঞ্চ লিগের হারে হতাশ পিএসজি কোচ এনরিকে। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন উপায়ে আক্রমণে গিয়েছি, যদিও তারা প্রতিটি আক্রমণ দুর্দান্তভাবে রুখে দিয়েছে। আমরা নিসকে অভিনন্দন জানাই। আর্সেনাল ম্যাচেও আমরা এমনই খেলতে চাই এবং ৩০টি সুযোগ তৈরি করতে চাই।’

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com