| বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
পেদ্রো প্যাসকেলের প্রশংসায় সহ-অভিনেতারা
ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরিতে এসেছেন পেদ্রো প্যাসকেল। তাকে নিয়ে কমবেশি সব সহ-অভিনেতাই তার প্রশংসায় পঞ্চমুখ। এর মধ্যে আছেন রবার্ট ডাউনি জুনিয়রও। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই প্যাসকেলের সঙ্গে সরাসরি কাজ করেছেন ডাউনি জুনিয়র। কাজের অভিজ্ঞতা নিয়ে প্যাসকেল তেমন কিছু বলেননি, তবে রবার্ট তার ভূয়সী প্রশংসা করেছেন।
এর আগে ভেনেসা কির্বি বলেছিলেন, ‘তার মধ্যে তেমন কোনো অহংকার নেই। তিনি নিজেকে নিজের মতো করে উপস্থাপন করেন। আপনি সহজেই তাকে ভরসা করতে পারবেন কারণ তিনি চাতুর্য রাখেন না।’
এছাড়া ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরির সূত্রে বেলা র্যামসেও পেদ্রো প্যাসকেলের প্রশংসা করেছেন। তারা একসঙ্গে অভিনয় করেছিলেন এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ। তিনি বলেন, ‘ইন্টারনেটে তার সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়। আমার ইচ্ছা করে এসব থেকে তাকে দূরে রাখি। তাকে নিয়ে এখনো ঠিকভাবে আলোচনা শুরুই হয়নি। তিনি আরো বড় কিছুর দাবিদার।’
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam