শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রকাশ পেল রাজ-ফারিণের ইনসাফ সিনেমার পোস্টার

  |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত

প্রকাশ পেল রাজ-ফারিণের ইনসাফ সিনেমার পোস্টার

প্রকাশ পেল রাজ-ফারিণের ইনসাফ সিনেমার পোস্টার

শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এর নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। এরই মধ্যে গত শুক্রবার এল দুটি পোস্টার। প্রথম পোস্টারে রক্তমাখা হাতে একটি কুড়াল। কুড়ালেও লেগে আছে রক্তের দাগ। শুক্রবার সকালে নির্মাতা সামাজিক মাধ্যমে এটি শেয়ার করে তাতে লিখেছেন ইনসাফ কাগজে নয়, রক্তে লেখা হয়। তাতে মুহূর্তেই ভরে যায় মন্তব্যের ঘর।

এতে একজন লিখেছেন, ‘শোষিত এ সমাজে চাই ইনসাফ।’ আরেকজন লিখেছেন, ‘আগুন হইছে।’ রাতে দ্বিতীয় পোস্টারে হাতটি কার, তা খোলাসা করা হয়। ওই পোস্টারে শরিফুল রাজকে ভিন্ন রূপে উপস্থাপন করেছেন নির্মাতা। সে রক্তমাখা কুড়াল হাতে রহস্যময় চাহনিতে নজর কেড়েছেন রাজ। পোস্টারে লেখা, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ।’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। শুধু তাই নয়, একই সিনেমায় নায়ক থাকছেন শরিফুল রাজ, নায়িকা জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সিনেমার প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

এ পরিচালক ওপার বাংলার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ নামে একটি সিনেমাও তৈরি করেছেন। এবার ইনসাফ নিয়ে ব্যস্ততা তার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি তিনি এ প্রসঙ্গে জানান, এখনই কাস্ট সম্পর্কে পুরোপুরি কিছু বলা যাচ্ছে না। তবে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।

নির্মাতা আরো বলেন, ‘সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যায়, তখনই তাকে কাস্ট করা হয়। শিগগিরই অফিশিয়ালি জানাব।’ চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com