শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে, সারা হলেন পুলিশ আর সাইফ আসামি!

  |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে, সারা হলেন পুলিশ আর সাইফ আসামি!

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো একসঙ্গে হাজির হলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার কন্যা সারা আলি খান। সারাকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর তার বাবা সাইফ আসামির ভূমিকায়। সম্প্রতি একটি বীমা অ্যাপের বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করেছেন বাবা-মেয়ে।

প্রথমবারের মতো বাবা-মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের দাবি, এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দুজনকে।

বাবা-মেয়ের বিজ্ঞাপনটি প্রকাশ হওয়া মাত্র বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়েছে।

সারা লিখেছেন, ‘আমি তো বাবাকে গাড়ির বীমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ, বাবাকে নতুন কিছু শেখানোর ক্ষেত্রে কেউ কখনো ছোট হয় না।’

সাইফ আলি খানের প্রথমে স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। সেই সংসারে ছেলে ইব্রাহিমও আছেন। সারা ইতিমধ্যে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com