শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রেমিকের সামনে বিব্রতকর পরিস্থিতিতে হৃতিকের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৮ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   126 বার পঠিত

প্রেমিকের সামনে বিব্রতকর পরিস্থিতিতে হৃতিকের প্রাক্তন স্ত্রী

সংগৃহীত ছবি

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ছবি ‘হীরামান্ডি ২’-এর প্রিমিয়ারে প্রেমিককে নিয়ে হাজির হন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তার পরনে কালো স্কার্ট ও কালো টপ, খোলা চুল। প্রেমিকার সঙ্গে রং মিলিয়ে কুর্তা পরেছিলেন আরসালান গোনিও। আলোকচিত্রীদের সামনে ছবি তুলতে যাবেন, এমন সময় দমকা হাওয়ায় উড়ল সুজানের স্কার্ট। অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। হাত দিয়ে সামাল দিতে শুরু করলেন। কিন্তু, পাশে থাকা প্রেমিকের তেমন ভ্রূক্ষেপ দেখা যায়নি। ফলে, নেটপাড়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে আরসালানকে।

আরসালানের হাবভাব দেখে নেটিজেনদের একাংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছেন। সুজানের সেদিনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটপাড়ার একাংশের দাবি, প্রেমিকার বিড়ম্বনা দেখেও কোনও ভ্রূক্ষেপ নেই আরসালানের।

একজন লিখেছেন, ওই অবস্থায় সুজানের সামনে এসে দাঁড়াতে পারতেন। তা না করে তিনি বেরিয়ে গেলেন! অনেকে আবার এ ক্ষেত্রে তার সঙ্গে হৃতিকের তুলনাও টেনেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন হৃতিক রোশন ও সুজান খান। তখন দুই সন্তানের বাবা-মা তারা। বৈবাহিক সম্পর্ক নেই, তবে সন্তানদের স্বার্থে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছেন। একে অপরের সঙ্গীদের নিয়ে হইহুল্লোড়ও করেন তারা। গত পাঁচ বছর ধরে আরসালানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজানের। এই কয়েক বছরে হৃতিক-আরসালানের মাঝেও বন্ধুত্ব হয়েছে। তাদের নিন্দুকরা ভাবেন, সবটাই যেন লোক দেখানো।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com