শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ প্রশংসা কুড়াচ্ছেন রেহান

  |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   128 বার পঠিত

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ প্রশংসা কুড়াচ্ছেন রেহান

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ প্রশংসা কুড়াচ্ছেন রেহান

তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়ে ওঠার চেষ্টা করছেন। মডেলিংয়ের সঙ্গে তো যুক্ত রয়েছেন আগে থেকেই। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। নাটকটিতে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এর পরও বেশকিছু নাটকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন এ অভিনেতা। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। এরই মধ্যে ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’। দয়াল সাহা রচিত এ নাটকে রেহান চরিত্রেই অভিনয় করেছেন তিনি। নাটকটিতে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, তানজিন তিশা প্রমুখ। এ নাটকে অভিনয়ের জন্য রেহান বেশ সাড়া পাচ্ছেন বলেও জানালেন। তিনি বলেন, ‘গত বছরের শেষ প্রান্তে নাটকে আমার অভিনয়ে যাত্রা শুরু। এজন্য সবসময়ই আমি কৃতজ্ঞ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে। এর পরও আরো কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে গত ঈদ উপলক্ষে রঙ্গন এন্টারটেইনমেন্টে প্রকাশিত বাতাসে প্রেমের ঘ্রাণ নাটকটিতে অভিনয়ের জন্য অনেক সাড়া পাচ্ছি। কেউ কেউ বলছেনও আগের চেয়ে অভিনয়ে ম্যাচিউরিটি এসেছে। কিন্তু আমি আমার অভিনয়ে সন্তুষ্ট নই। আমার মনে হচ্ছে যে আমাকে অভিনয়ে আরো অনেক সময় দিতে হবে, অনেক ভালো করতে হবে। এখন আসলে যে নাটকেই অভিনয় করছি না কেন, আমি মনে করি আমি অভিনয় শিখছি। যাদের নির্দেশনায় কাজ করছি, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com