শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিক্ষোভের পর বিপিএল টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   208 বার পঠিত

বিক্ষোভের পর বিপিএল টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

বিক্ষোভের পর বিপিএল টিকিটের মূল্য প্রকাশ বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে সোমবার। আসন্ন বিপিএলের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনের পাশাপাশি সরাসরি নির্ধারিত ব্যাংকের শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে রবিবার থেকে।

অনলাইন ছাড়াও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে স্বশরীরে টিকিট সংগ্রহ করা যাবে। সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে আজ, ২৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া কাল ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকের শাখাগুলো হচ্ছে- মিরপুর শাখা (মিরপুর ১১), মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং), উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড) , গুলশান শাখা (গুলশান ১ ও ২ এর মাঝামাঝি), ধানমন্ডি শাখা (পুরনো রোড ২৭) , কামরাঙ্গীরচর শাখা ও ভিআইপি রোড শাখায় (পল্টন স্কাউট বিল্ডিং)।

এছাড়া অনলাইনেও টিকিট কিনতে হবে দর্শকদের ভিজিট করতে হবে https://www.gobcbticket.com.bd/
এই লিংকে।

টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে সর্বোচ্চ ২ হাজার টাকা গুণতে হবে দর্শকদের, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড – জিরো ওয়েস্ট জোন): নির্দিষ্ট ৩০০ আসনের টিকিটের মূল্য ৬০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মোস্তাক ও জুয়েল স্ট্যান্ড) ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০, নর্থান ও সাউদার্ন স্ট্যান্ড ৩০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা।

এদিকে, বিপিএলের টিকিট নিয়ে ম্যাচের আগের দিন মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ হয়েছে। বিসিবিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন তারা। এরপরই তড়িঘড়ি করে শেষ মুহূর্তে বিপিএলের ১১তম আসরের টিকিট বিক্রির প্রক্রিয়া জানিয়েছে বিসিবি। অথচ বিপিএলে টিকিট নিয়ে দর্শকদের ভোগান্তি দূর করতে কয়েক মাস আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তারা টিকিটগুলো ডিজিটালাইজড করতে যাচ্ছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনই বিসিবি সভাপতির কথার সঙ্গে কোনও মিল পাওয়া যায়নি।

সোমবার উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে সরাসরি বিপিএল দেখা যাবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com