| সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 175 বার পঠিত
বিশেষ সম্মাননা পেলেন বুবলী
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। জংলি নিয়ে দর্শকের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। তারা সিনেমার প্রশংসা করছেন। শোও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে বলা যায়, বুবলীর সময়টা ভালো যাচ্ছে। জংলির সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন তিনি। সিনেমার সব রকমের প্রচারণায়ও থাকছেন। এরই মধ্যে পেলেন একটি বিশেষ সম্মাননা। গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বুবলীকে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করা হয়।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam