শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বকাপের ঠিক আগে নিয়ম বদলাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা

  |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   58 বার পঠিত

বিশ্বকাপের ঠিক আগে নিয়ম বদলাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আর ৩২ দিনের মতো সময় বাকি। ঠিক এই সময়ে এসে বড় সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নিয়মে এনেছে বড় পরিবর্তন। আর তাতে আর্জেন্টিনা, ইকুয়েডরের মতো দল বড় এক সুবিধা পেতে চলেছে।

ফিফার নতুন নিয়মানুসারে বাছাই পর্বে লাল কার্ড বা হলুদ কার্ড জমে নিষেধাজ্ঞায় পড়া খেলোয়াড়দের সেই শাস্তি বিশ্বকাপে আর থাকবে না। শুক্রবার এই ঘোষণা দিয়েছে ফিফা।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একক হলুদ কার্ড এবং এক বা দুই ম্যাচের মুলতবি নিষেধাজ্ঞা চূড়ান্ত প্রতিযোগিতায় বহন করা হবে না।’ ফিফা জানিয়েছে, তাদের নিয়মের এই পরিবর্তন মূলত আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সব দল যেন সেরা স্কোয়াড নিয়ে খেলতে পারে, সেই লক্ষ্যেই করা হয়েছে।

এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হলেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি ও ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো। গত সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচে দুজনেই লাল কার্ড দেখেছিলেন।

৩৮ বছর বয়সি ওতামেন্দির এটাই সম্ভাব্য শেষ বিশ্বকাপ হবে। ২০১০, ২০১৮ ও ২০২২; তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতারে সাতটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন। আর্জেন্টিনা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।

চেলসির ২৪ বছর বয়সি মিডফিল্ডার কাইসেদোও কাতার বিশ্বকাপে খেলেছিলেন। ইকুয়েডর ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভোরি কোস্টের বিপক্ষে নামবে।

এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাতের জন্য লাল কার্ড দেখেছিলেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

কাতারের ডিফেন্ডার তারেক সালমানও এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। এখন ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের প্রথম ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com