শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন নারিন

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   79 বার পঠিত

বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন নারিন

সংগৃহীত ছবি

ক্যারিয়ারের শুরু থেকেই একজন রহস্য স্পিনার হিসেবে খ্যাতি সুনীল নারিনের। তবে সম্প্রতি ব্যাট হাতেও নিজের প্রতিভার জানান দিচ্ছেন এই ক্যারিবিয়ান। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল) প্রথম ইনিংস ওপেন করতে দেখা যায় তাকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেবার সাফল্যও পান তিনি। তাই মাঝে মধ্যেই এখন দেখা মেলে ওপেনার নারিনের।

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন এই ক্যারিবিয়ান। খেলেছেন ৩৯ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস। তাতে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার মজার সুরে বলেন, দলের ব্যাটিং মিটিংয়ে কখনোই দেখা যায় না নারিনকে। অধিনায়কের সেই কথা তাকে শোনান ধারাভাষ্যকার ও সঞ্চালক হার্শা ভোগলে। এমনটা শোনার পর নারিনের উত্তর, ‘একটা নিয়ম আমি মেনে চলি, যত কম জানা যায়, আমার জন্য ততই ভালো।’

‘আমার মনে হয়, ক্রিকেট মানেই ব্যাটিং। ব্যাট হাতে তাই আরও বেশি অবদান রাখতে চাই। যে দিন এটা করতে পারি, তৃপ্তিটা বেশিই হয় (বোলিংয়ের চেয়ে)। তবে হ্যাঁ, অবশ্যই বোলিং এখনও উপভোগ করি।’-আরো যোগ করেন তিনি।

ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে দলের চাওয়াকেই প্রাধান্য দেন নারিন। তিনি বলেন, ‘আমাদের পর্যাপ্ত ব্যাটার ছিল সেখানে এবং নিজেদের কাজটা তারা করছিল। ভালো স্কোর গড়ছিল তারা। আমার ওপরে খেলার প্রয়োজন পড়েনি। দিনশেষে ব্যাপারটি হলো, দলের কী প্রয়োজন। আমাকে ওপেন করতে বলা হলে আমি করি। নইলে ব্যাটাররাই কাজটা করে নেয়।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com