শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

  |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

চলতি মাসেই প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুই বড় প্রতিপক্ষ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আছে তাদের। ২২ মার্চ উরুগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। 

দুই ম্যাচকে সামনে রেখে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডে সেই অর্থে বড় কোনো চমক রাখেননি স্কালোনি। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজের সার্ভিস পাচ্ছে না আর্জেন্টিনা এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে। এছাড়া অবশ্য পুরো শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্কালোনি।

দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে এসেছেন ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাজ। বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি, বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ট্রোদের ৩৩ জনের স্কোয়াডে রেখেছেন বিশ্বকাপজয়ী কোচ।

অভিজ্ঞদের মধ্যে সকলেই আছেন স্কোয়াডে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদের সকলেই আছেন স্কোয়াডে। যদিও এই স্কোয়াডের সবাইকে নিয়েই মাঠে হাজির হওয়ার সম্ভাবনা নেই। মূল স্কোয়াড হতে হবে ২৩ জনের। প্রাথমিক স্কোয়াড থেকে ঠিক কাদের বাদ দেয়া হবে সেটাই দেখার বিষয়।

আগামী ২২ মার্চ উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারা খেলবে ঘরের মাঠেই। বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে হবে সেই ম্যাচটি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com