শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মঞ্চে ছোট ছেলের অভিনয় দেখে অশ্রুসিক্ত শাহরুখ

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

মঞ্চে ছোট ছেলের অভিনয় দেখে অশ্রুসিক্ত শাহরুখ

সংগৃহীত ছবি

বরাবর ‘ফ্যামিলি ম্যান’ শাহরুখ খান। হাজারও ব্যস্ততার মাঝে পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। ছোট ছেলে আব্রাম খান আবার বাবার একটু বেশি আদুরে। আব্রামের সমস্ত কাজে নজর থাকে বলিউড বাদশার। বড় ছেলে আরিয়ান তো ছিলেনই, এবার ছোট ছেলেও বাবার পথে হাঁটল। যা দেখে রীতিমত কেঁদে ফেললেন শাহরুখ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেল, শুক্রবার ছিল ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেখানেই পড়াশোনা করছে শাহরুখের ছোট ছেলে আব্রাম। এ দিন অম্বানীদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির ছিলেন বি-টাউনের অনেক তারকা। কারণ, অধিকাংশ বলি তারকাদের সন্তানরাই পড়াশোনা করে ওই স্কুলেই। ছেলের স্কুলের অনুষ্ঠান দেখতে স্ত্রী-কন্যা ও শাশুড়িকে নিয়ে হাজির হন বাদশা। মঞ্চে পারফর্ম করছে আব্রাম। দর্শকাসনে বসে শাহরুখ। নাটকের শেষের দিকে বাবা শাহরুখের কায়দা দুই বাহু খুলে পোজ দেল আব্রাম। তা দেখামাত্র কেঁদে ফেললেন শাহরুখ। এই ভিডিও রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়।

শাহরুখের এক অনুরাগী আব্রামের এই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সেই পোস্টে তিনি লিখলেন, ‘গর্বিত বাবা এবং মা। কত জলদি বড় হয়ে যাচ্ছে।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com