শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মা-বাবার কারণে বিয়ে হচ্ছে না শাকিবের নায়িকার

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

মা-বাবার কারণে বিয়ে হচ্ছে না শাকিবের নায়িকার

টালিউড অভিনেত্রী পায়েল সরকার বর্তমানে একাধিক সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

কিন্তু অভিনেত্রীদের প্রেম, বিয়ে নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম। প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনো সংবাদের শিরোনাম হননি। অথচ তার সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও এখনো ছাদনাতলায় যাননি অভিনেত্রী।

পায়েল নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখনো। সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী। যেখানে পায়েল জানালেন কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি।

পায়েল বলেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি। কারণ তার বাবা-মা। বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি থাকা প্রয়োজন। সাধারণত মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটি সন্তানের ভালোর জন্যই।

এ অভিনেত্রী বলেন, বাবা-মায়ের মনের মতো মানুষ খুঁজতে গিয়েই সিঙ্গেল থাকতে হয়েছে তাকে। পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, তাহলে বলছ— তুমি সিঙ্গেল বাবা-মায়ের জন্য। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। তিনি বলেন, আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।

যদিও বিষয়টি সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ। তিনি বলেন, আমার মেয়ে সানা যদি কোনো একদিন তাকে এসে বলে— সে প্রেম করছে, তাতে তার কোনো সমস্যা নেই। বরং তিনি বিষয়টি নিয়ে সামান্য যেটুকু জানার প্রয়োজন, সেটুকু জেনেই ছেড়ে দেবেন। এর বেশি তিনি বিষয়টার মধ্য়েই ঢুকবেন না।

এর উত্তরে পায়েল বলেন, এ ক্ষেত্রে সানা অনেক বেশি লাকি। তবে তিনি কখনই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এভাবে সাপোর্ট পাননি। যে কারণে কিছুটা আক্ষেপও রয়েছে জীবনে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com