শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসির বিশ্বকাপের ৬ জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

মেসির বিশ্বকাপের ৬ জার্সি ৮৫ কোটি টাকায় বিক্রি

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে স্বপ্নের শিরোপা ছুঁয়েছেন লিওনেল মেসি। ওই স্বপ্ন ছোঁয়ার পথে যে জার্সি পরেছিলেন লিও তার ছয়টি নিলামে তোলা হয়। নিলামে ওই জার্সি ছয়টি ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৮৫ কোটি ৩৭ লাখ টাকা।

মিয়ামিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিলামের সময় শেষ হয়েছে। নিউইয়র্কের ব্রোকার হাউজ সোথেবি এই নিলাম ডাকে। তিন ডাকে জার্সি ছয়টি বিক্রি হয়ে গেছে।

কাতার বিশ্বকাপে মেসি ফাইনাল, সেমিফাইনাল ও কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে পরা জার্সিসহ ছয়টি জার্সি নিলামের জন্য দেন। গত ২২ নভেম্বর তার জার্সি নিলামে তোলার ঘোষণা দেন লিও। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ ইউনিকাস নামের শিশু হাসপাতালে অনুদান হিসেবে দেওয়া হবে।

সোথেবি প্রত্যাশা করেছিল, মেসির বিশ্বকাপের ছয়টি জার্সির দাম ১০ মিলিয়ন বা ১১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর আগে মাইকেল জর্ডানের ১৯৯৮ এনবিএ’র আইকনিক শিকাগো বুলসের জার্সি রেকর্ড ১০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com