যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্যাংকের খবর ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সংগৃহীত ছবি

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা ও পার্শ্ববর্তী ৪টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল, অসহায় মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত গোয়ালঘুন্নীতে মেডিকেল ক্যাম্পে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬,৭৫৩ জনকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ৭১৮ জন চক্ষু রোগীকে ফ্রি চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লব। সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখা সমুহের শাখা-ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।-

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৯ পিএম | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com