| বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 148 বার পঠিত
রক্তচক্ষু লুকে ভয় ধরালেন ‘রঘুডাকাত’
সব জল্পনার অবসান, চলতি বছরেই আসছে দেবের বহু প্রতীক্ষিত টালিউড ছবি ‘রঘু ডাকাত’। নতুন বছরের পয়লা দিনেই এই ঘোষণা দিলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশ করলেন এক চোখ আটকানো পোস্টার।
পোস্টারে দেবের এই লুক দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা। অনেকে মন্তব্যও করেছেন, ‘ভয় পাইয়ে দিয়েছেন’। আরেক নেটিজেনের মন্তব্য, ‘রাতে হঠাৎ করে এই ছবি দেখলে যে কেউ ভয় পাবে।’

আবার গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পূজাকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শ্যুটিং।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam