শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রণবীরকে নিয়ে নারী ভক্তের কাণ্ড নেটদুনিয়ায় ভাইরাল

  |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত

রণবীরকে নিয়ে নারী ভক্তের কাণ্ড নেটদুনিয়ায় ভাইরাল

রণবীরকে নিয়ে নারী ভক্তের কাণ্ড নেটদুনিয়ায় ভাইরাল

ভারতের যে কয়েকজন জনপ্রিয় ইউটিউবার রয়েছে তাদের মধ্যে রণবীর আলাহাবাদিয়া অন্যতম। নেট দুনিয়ায় ভক্তরা তাকে প্রিয় বিয়ার বাইসেপস বলে ডাকেন। তার শো-তে চলচ্চিত্র, রাজনীতি এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের বারবারই আসতে দেখা যায়। তবে রণবীরের একজন এমন ভক্ত রয়েছেন, যার নানা কাণ্ড-কারখানা নেটদুনিয়ায় ভাইরাল।

রণবীরের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রোহিনী আরজু। তার ইনস্টাগ্রাম টাইমলাইনে দেখা গেছে রণবীরকে ‘স্বামী’ রূপে পূজা করতে৷ ছবি এবং ভিডিওগুলোতে নানা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

ইনস্টাগ্রামে রোহিনীর আপলোড করা একটি ভিডিওতে দেখা গেছে কনের সাজে রোহিনী। করবা চৌথের বিশেষ দিনে রণবীরের জন্য পূজা দিচ্ছেন তিনি। এমনকি ছবির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে আশীর্বাদ গ্রহণ করতেও দেখা গেছে।

ওই ছবির সামনে পানি এবং মিষ্টি রাখা। ক্যাপশনে লেখা, ‘অনেক মানুষ আমাকে নিয়ে মজা করতে পারে। কিছু লোক আমাকে পাগলও ভাবতে পারেন। কিন্তু, আমি তোমাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি রণবীর। আমি জানি না তুমি কখনো আমার হবে কি না, তুমি আমাকে মেনে নেবে কি না, অথবা তুমি আমাকে বিয়ে করবে কি না। আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না। আমি শুধু জানি তোমার প্রতি আমার ভালোবাসার কথা।’

এখানেই শেষ নয়, রোহিনী অন্য কাউকে বিয়ে করবেন না বলেও জানিয়েছেন। কারণ, তিনি রণবীরের জন্যই নিবেদিত প্রাণ। এবং শুধুমাত্র তাকেই জীবনে স্বামী বলে মেনে নেবেন। নেটদুনিয়ায় এমন পোস্ট ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করতে দেখা যাচ্ছে নেটিজেনদের।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com