| রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 114 বার পঠিত
সংগৃহীত ছবি
এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে সরে গেছে। সোমবার আবার আবার মাঠে নামবে দুই দল।
রোববার টস হেরে ব্যাট করতে নামা ভারত ২৪.১ ওভার ব্যাটিং করেছে। দুই উইকেট হারিয়ে তারা তুলেছে ১৪৭ রান। বিরাট কোহলি ৮ ও কেএল রাহুল ১৭ রানে অপরাজিত আছেন।
সোমবার বিরাট এবং রাহুল ইনিংস শুরু করবেন। রিজার্ভ ডে’তে ম্যাচ যাওয়ায় কাটা হচ্ছে না কোন ওভার। অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে ভারত ২৫.৫ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। এরপর বৃষ্টি না হলে পাকিস্তানও রান তাড়া করার জন্য পূর্ণ ৫০ ওভার হাতে পাবে।
রোববার ব্যাট করতে নেমে ভারত দুর্দান্ত শুরু করে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের পেসারদের বিপক্ষে শুরুতে ধুঁকলেও এদিন ১৬.৪ ওভারে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ১২১ রান যোগ করেন। রোহিত ফিরে যান ৪৯ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৬ রান করে। পরেই গিল ৫২ বলে ১০ চারের শটে৫৮ রানের ইনিংস দিয়ে সাজঘরে ফেরেন।
Posted ৪:১০ অপরাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam