শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেট্রোর গানে আলোচনায় পূজা হেগড়ে

  |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

রেট্রোর গানে আলোচনায় পূজা হেগড়ে

রেট্রোর গানে আলোচনায় পূজা হেগড়ে

অভিনেত্রী পূজা হেগড়ের নতুন সিনেমা রেট্রো। এতে তিনি অভিনয় করেছেন সুরিয়ার বিপরীতে। রেট্রোর টিজার, ট্রেলার বেশ আগেই মুক্তি পেয়েছে। সেই সঙ্গে মুক্তি পেয়েছিল এ সিনেমার একটি ডান্স নাম্বার। গানের নাম কানিমা। এতে পূজাকে হুকস্টেপ করতে দেখা যায়। গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে এক মাস আগে। এই এক মাসে এটি ইউটিউবে চার কোটি ভিউ হয়েছে। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ গানের কভার করার পাশাপাশি অনেকে ডান্স কভারও করেছেন। সব মিলিয়ে কানিমা গানটি দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন পূজা। তাকে এখন বলা হচ্ছে কুইন অব হুকস্টেপ।পূজা নিজে দর্শকের এ প্রতিক্রিয়া নিয়ে দারুণ খুশি। তিনি বলেন, ‘কানিমা গানের জন্য দর্শকের এ আগ্রহ ও আমার হুকস্টেপের প্রশংসা দেখে আমার খুবই ভালো লাগছে। আমার সামাজিক যোগাযোগমাধ্যম এ গানের ভিডিও দিয়ে ভরে গেছে। সবাই এ গানের সঙ্গে নাচছেন, এর চেয়ে খুশির বিষয় আর কী হতে পারে!’একটা সিনেমা সাধারণত ট্রেলারের পর গান দিয়েই সম্ভাবনা তৈরি করে। রেট্রোর ক্ষেত্রে বিষয়টি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কানিমা গানের ক্ষেত্রেও সে বিষয়ই হয়েছে। এখন দর্শক এ সিনেমা থিয়েটারে দেখার জন্য উৎসুক হয়ে উঠছেন। পূজা হেগড়ে নিজেও দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি অপেক্ষা করছি, সিনেমাটি থিয়েটারে মুক্তির ও দেখার। আপনাদের সঙ্গে থিয়েটারেই দেখা হবে।’

রেট্রো পরিচালনা করেছেন কার্তিক সুব্বারাজ। এতে অ্যাকশন ও রোমান্সের মিশ্রণ রয়েছে। সিনেমার ট্রেলার মুক্তির পর পরই ইউটিউবে মাত্র এক সপ্তাহে তা দুই কোটির বেশি ভিউ পেয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ১ মে। এদিকে রেট্রো ছাড়াও পূজা এখন কাজ করছেন একটি বলিউড সিনেমায়। বরুণ ধাওয়ানের বিপরীতে তিনি অভিনয় করছেন হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com