শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লঙ্কা লিগের নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি

  |   সোমবার, ২১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   69 বার পঠিত

লঙ্কা লিগের নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি

সংগৃহীত ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে বি-লাভ ক্যান্ডির শুরু হয়েছিল টানা দুটি হারে। লিগ পর্বের শেষ দুটি ম্যাচও হেরে যায় তারা। তারপর আবার জয়ের ধারায় ফেরে। দুটি প্লে অফ ও রোববারের ফাইনালও জিতে নিলো দলটি। ডাম্বুলা অরাকে ১ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে লঙ্কান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ক্যান্ডি।

টস জিতে প্রথমে ব্যাট করে ডাম্বুলা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩ ছক্কার সাহায্যে ২৯ বলে খেলেন ৪০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাদিরা সামারাবিক্রমা করেন ৩৬ রান (৩০ বল) এবং কুশল পেরেরা অপরাজিত ৩১ রান (২৫ বল) করেন। ক্যান্ডির হয়ে ২ উইকেট নেন চতুরঙ্গ ডি সিলভা।

রান তাড়া করতে নেমে শুরুতে দারুণ শুরু করেছিল ক্যান্ডি। তবে ওপেনিং জুটি থেকে আসে ৪৯ রান। এরপর দীনেশ চান্ডিমালের সঙ্গে ৪৫ রানর জুটি করেন কামিন্দু মেন্ডিস। ৪৪ রানে আউট হন কামিন্দু মেন্ডিস। এরপর নামেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

তবে চান্ডিমালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ক্যান্ডি। তবে ম্যাথুজ ও লাহিরু মাদুশঙ্কা শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অধিনায়ক ম্যাথুজ খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। ফলে এক বল হাতে রেখে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শিরোপা জিতে নেয় বি লাভ ক্যান্ডি। এলপিএলে এটি তাদের প্রথম শিরোপা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com