শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লন্ডনে গোপনে ক্যামেরা বন্দি ভিকি-ক্যাট

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ৩১ মে ২০২৪   |   প্রিন্ট   |   90 বার পঠিত

লন্ডনে গোপনে ক্যামেরা বন্দি ভিকি-ক্যাট

সংগৃহীত ছবি

সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। যা দেখে ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে যে ক্যাটরিনা কাইফ নাকি অন্তঃসত্ত্বা।

তবে তা নিয়ে এ তারকা দম্পতি মুখ না খুললেও, এবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন ভিকি-ক্যাট।

ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন।

তার গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে চলছে তোলপাড়।

অনেকের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্টবক্সে।

ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে।কিছুদিন আগে জন্মদিন ছিল ভিকির। সেই সময় অনেকেই ভেবেছিলেন, কেবল জন্মদিন উদযাপনে গিয়েছিলেন তারা।

২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com