শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুক্রবার কণ্ঠনালীতে সূর্য ও ডেয়ার লায়ার, সৌরভের গলায় দর্শনার মালা

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত

শুক্রবার কণ্ঠনালীতে সূর্য ও ডেয়ার লায়ার, সৌরভের গলায় দর্শনার মালা

সংগৃহীত ছবি

আজ পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী দর্শনা বণিক। এরই মধ্যবিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। জানা গেছে, বিয়েতেদর্শনা পরবেন লাল টুকটুকে বেনারসি। শাড়িতে থাকবে রুপার কাজ। দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এস্পেশাল শাড়ি। বউভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা। সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও নাকি থাকবে চমক। তবে বাঙালি খাবারকেই অগ্রাধিকার দেবেন দর্শনা ও সৌরভ।

দেশের প্রেক্ষাগৃহে ‘মানুষ’

গেল ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ‘মানুষ’। এবার আমদানি করা ছবিটিবাংলাদেশে মুক্তি পাচ্ছে। ঢাকার নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে চলবে। ‘মানুষ’ এদেশে মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। জিতকে নিয়ে ‘মানুষ’ ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হয়েছেসঞ্জয় সমাদ্দারের। তিনি চেয়েছিলেন, তাঁর প্রথম ছবিটি যেন বাংলাদেশে মুক্তি পায়। বলেন, ‘আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পর হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন।’

কণ্ঠনালীতে সূর্য

‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকের দৃশ্য। এটি নাট্যদল তীরন্দাজের ষষ্ঠ প্রযোজনা। আজ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। নাটকের নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। মঞ্চসজ্জা ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। ‘আগন্তুক’ চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন আর ‘চিকিৎসক’ চরিত্রে কাজী তৌফিকুল ইসলাম। এনাটকের কাহিনি গড়ে উঠেছে এক আগন্তুককে ঘিরে। একদিন সেই আগন্তুক এক চিকিৎসালয়ে এসে বলে, তার কণ্ঠনালিতে সূর্য আটকে গেছে।বহুকাল ধরে সে তা বহন করছে। সে সূর্যটি বের করতে চায় বা চিরকালের জন্য হৃৎপিণ্ডে রেখে দিতে চায়।

ডিয়ার লায়ার

দীর্ঘদিন পর আবার মঞ্চে দেখা যাবে নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবেনাট্যম রেপার্টরির নাটক ‘ডিয়ার লায়ার’। সময়টা আঠারো শতকের শেষ, উনিশ শতকের শুরু। খ্যাতিমান সাহিত্যিক ও নাট্যকার জর্জ বার্নার্ড শ এবং ওই সময়ের বিখ্যাত মঞ্চ অভিনেত্রী প্যাট্রিক ক্যাম্পবেলের গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের প্রমাণ পাওয়া যায় তাদের পরস্পরকে পাঠানো চিঠির মাধ্যমে। ডিয়ার লায়ার নাটকটি তাদের আলোচিত সেই প্রেমপত্র অবলম্বনে তৈরি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com