শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিআরসেভেন ব্র্যান্ডের মূল্য ৮৫ কোটি ইউরো

  |   রবিবার, ১৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   218 বার পঠিত

সিআরসেভেন ব্র্যান্ডের মূল্য ৮৫ কোটি ইউরো

সিআরসেভেন ব্র্যান্ডের মূল্য ৮৫ কোটি ইউরো

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে। এখনো মাঠে দাপটে খেলে যাচ্ছেন। পাশাপাশি মাঠের বাইরেও বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছেন। তার সিআরসেভেন ব্র্যান্ডের মূল্য এখন ৮৫ কোটি ইউরো (প্রায় ১১ হাজার ৭০০ কোটি টাকা)!

পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিংয়ের (আইপিএএম) গবেষণায় প্রকাশ হয়েছে চমকপ্রদ এ তথ্য। সেখানে বলা হয়, ২০২৫ সালে রোনালদো ব্র্যান্ডের মূল্য দাঁড়িয়েছে ৮৫ কোটি ইউরোয়। আইপিএএমের হিসাবে দেখা গেছে, ২০২০ সালের পর সিআরসেভেন ব্র্যান্ডের দাম বেড়েছে ৩২৫ শতাংশ!

ব্যবসা-বাণিজ্য, হোটেল, আন্ডারওয়্যার, জুতা, পারফিউম, রেস্তোরাঁ, চুলের ক্লিনিক, জিম ও ফিটনেস এবং ব্যক্তিগত জেট সার্ভিসের সফল ব্যবসায়ী রোনালদো। তার হোটেল ব্যবসা রয়েছে মাদ্রিদ, নিউইয়র্ক, লিসবন, মারাক্কেশ থেকে শুরু করে বিশ্বের বৃহৎ সব শহরে। জার্মানির একটি ঘড়ির ব্র্যান্ড এবং পর্তুগালে পোর্সেলিন ও সিরামিকস উৎপাদনের সঙ্গেও জড়িত তিনি।

আইপিএএমের ‘স্পোর্টস রেপুটেশন’ গবেষণায় দেখা যায়, মাঠে ও মাঠের বাইরের পারফরম্যান্স রোনালদোর ব্র্যান্ডকে ১০০ কোটি ইউরোর কাছাকাছি পৌঁছে দিয়েছে। আইপিএএম জানিয়েছে, সৌদি আরবের ক্লাব আল-নাসেরে বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিক পান রোনালদো। এছাড়া নাইকি, ট্যাগ হিউয়ার ও লুইস ভুইটনের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে প্রায় ১৫ কোটি ইউরো আয় করেন ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে এখন আল-নাসেরে খেলা রোনালদো। এ দুটি খাত তার ব্র্যান্ডকে এতটা মূল্যবান করে তুলেছে। তার আয়ের আরেকটি বড় উৎস সামাজিক যোগাযোগমাধ্যম, যেখানে তার অনুসারী ১০০ কোটিরও বেশি! শুধু ইনস্টাগ্রামেই অনুসারী ৬৪ কোটি ৮০ লাখ। —নোগোম্যানিয়া

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com