শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হঠাৎ শুরু গালিগালাজ, অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

  |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   87 বার পঠিত

হঠাৎ শুরু গালিগালাজ, অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

হঠাৎ শুরু গালিগালাজ, অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

উরফি জাভেদ মানেই নানা বিতর্ক। তার পোশাক থেকে মন্তব্য নানা বিষয় ঘিরে আলোচনা চলতেই থাকে। এবারও আরও একবার সংবাদের শিরোনামে এই মডেল।

কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন উরফি। সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করেই টক অফ দ্য টাউন তিনি।

রায়নার শোতে উরফি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারিদিকে শুরু হয় নানা কানাঘোষা, মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান মডেল।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, উরফি ইন্ডিয়াস গট ট্যালেন্ট- এর শোয়ে একজন বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত করতে থাকেন, গালিগালাজ করেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন।

অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেনি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকী উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনও প্রতিবাদ করেননি।

একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শো ছেড়েই মাঝপথে বেরিয়ে যান উরফি।

এটাই প্রথম নয়, সাময় রায়নার শো’তে এর আগেও নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটে। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com