শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৫০০ টি-টোয়েন্টি উইকেটের এলিট ক্লাবে সাকিব

  |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   138 বার পঠিত

৫০০ টি-টোয়েন্টি উইকেটের এলিট ক্লাবে সাকিব

৫০০ টি-টোয়েন্টি উইকেটের এলিট ক্লাবে সাকিব

বোলারদের এই ক্লাবের সদস্য হলেও, অলরাউন্ডার হিসেবে সাকিব অনন্য। টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রান এবং ৫০০ উইকেটের ডাবল অর্জন করেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৫-এর ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামার আগে তার ঝুলিতে ছিল ৪৯৯টি উইকেট। ১৫তম ওভারে বল করতে এসে তিনি প্রথম সুযোগটি পেয়েছিলেন। তবে বাউন্ডারি লাইনে ফিল্ডার জ্যাডেন সিলস চমৎকার ক্যাচ নিলেও তার পা বাউন্ডারি রোপের ওপর থাকায় আউট নয়, ওভার বাউন্ডারি হয় সেটি।

তবে পরের বলে আর কারো ওপর নির্ভর করেননি সাকিব। মোহাম্মদ রিজওয়ানকে নিজের বলে নিজেই ফিরতি ক্যাচ নিয়ে আউট করে টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পরের ওভারে আরো দুটি উইকেট নিলে তার মোট উইকেটের সংখ্যা দাঁড়ায় ৫০২।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেয়া বোলারদের এলিট ক্লাবে আরো আছেন— রশিদ খান (৬৬০ উইকেট), ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট), সুনীল নারিন (৫৯০ উইকেট) ও ইমরান তাহির (৫৫৪ উইকেট)।

বোলারদের এই ক্লাবের সদস্য হলেও, অলরাউন্ডার হিসেবে সাকিব অনন্য। টি-টোয়েন্টিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭০০০ রান এবং ৫০০ উইকেটের ডাবল অর্জন করেছেন তিনি। তার এই রেকর্ডের সবচেয়ে কাছাকাছি ছিলেন ডোয়াইন ব্রাভো, যিনি তার ক্যারিয়ার শেষ করেছেন ৬৯৭০ রান এবং ৬৩১ উইকেট নিয়ে। আরেক অলরাউন্ডার আন্দ্রে রাসেল (৯৩৬১ রান) বর্তমানে ৪৮৭টি উইকেট নিয়ে ৫০০ উইকেটের ক্লাবের খুব কাছে রয়েছেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com