শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮ বছরের জেল হতে পারে শাকিরার!

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   75 বার পঠিত

৮ বছরের জেল হতে পারে শাকিরার!

সংগৃহীত ছবি

ফের আইনি বিপাকে পড়লেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার এবার জেল হতে পারে বলে জানিয়েছে আইনজীবী।

গত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন গায়িকা। এমনকি কর ফাঁকি দেওয়ার দায়ে তাকে ২ কোটি ৪০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তবে এত মোটা টাকা জরিমানা দিয়েও রক্ষা নেই গায়িকার। শাকিরার বিরুদ্ধে এসেছে নতুন অভিযোগ। যে কারণে গায়িকার জেলও হতে পারে।

শাকিরার বিরুদ্ধে স্প্যানিশ সরকার অভিযোগ এনেছে, ২০১৮ সালে নাকি মোটা টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে সেই কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়া এক সংস্থার নাম ব্যবহার করে নাকি কর ফাঁকি দেওয়ার চেষ্টাও করেছিলেন গায়িকা। সেখান থেকেই বিপত্তির শুরু।

এখানেই শেষ নয়, স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বিশেষ কর দিতে হয়। ফুটবলার জের্ডার পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন শাকিরা বার্সেলনায় থাকতেন। পরে সম্পর্ক ভেঙে যেতে শাকিরা মায়ামিতে চলে যান।

বার্সেলনার এক আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এই কারণেই শাকিরার হাজতবাস হওয়া উচিত। আইনজীবীর দাবি, শাকিরা যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা। তবে এই অভিযোগকে ভুয়া বলেই জানিয়েছেন গায়িকার আইনজীবী।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com