শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

  |   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেওয়া পেসার মুস্তাফিজুর রহমান।

ইনিংসের ৪৩তম ওভারে ওই ঘটনা ঘটে। শট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন তিনি। নাসুমের বলে কাইল জেমিনসন শট খেললে তা ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে দিয়ে সীমানার দিকে গেলে ড্রাইভ দিয়ে ফেরানোর চেষ্টা করেন মুস্তাফিজ।

তখনই ব্যথা পান তিনি। দলের ফিজিও মাঠে প্রবেশ করে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। ব্যথায় বিমর্ষ হয়ে পড়া ফিজ পরে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।

এর আগে অবশ্য ১০ ওভার বোলিং শেষ করে ফেলায় আর মাঠে নামেননি মুস্তাফিজ। দ্বিতীয় এই ম্যাচে তিনি ৫৩ রান দিয়ে দুই ওপেনারকে শিকার করেন। তিনি ইনজুরিতে পড়েছেন কিনা তা জানা যায়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com