| বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 64 বার পঠিত
সংগৃহীত ছবি
অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ওই ধাক্কা সামলে নিলো কার্লো আনচেলত্তির দল। বুধবার রাতে লস ব্লাঙ্কোসরা ২-০ গোলে হারিয়েছে লাস পালমাসকে। পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দলটির সেরা তারকা জুড বেলিংহ্যামকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন রিয়াল কোচ। ওদিকে ইনজুরি ও অসুস্থতা কাটিয়ে উঠলেও শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। তাদের জায়গায় শুরুতে খেলা ব্রাহিম দিয়াজ ও জোসেলু দলকে জিতিয়েছেন।
কর্তৃত্ব করে খেলা রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের শেষ বাঁশির আগে প্রথম গোল করে। এসি মিলানে ধারের মেয়াদ শেষ করে ঘরে ফেরা ব্রাহিম দিয়াজ দলকে লিড এনে দেন। তার গোলে সহায়তা দিয়েছেন রাইট উইঙ্গ ব্যাক লুকাস ভাসকেস।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিড ২-০ করে ফেলে লস ব্লাঙ্কোসরা। গোল করেন দলটির স্প্যানিশ স্ট্রাইকার জোসেলু। তাকে দিয়ে গোল করান রদ্রিগো গোয়েস। এরপর বদলি হয়ে মাঠে নেমে ভিনিসিয়াস জুনিয়র কিছু ঝলক দেখালেও গোল করতে পারেননি।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam