ফের সিইসির সঙ্গে বৈঠক করতে চান ইইউ রাষ্ট্রদূত

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   176 বার পঠিত

ফের সিইসির সঙ্গে বৈঠক করতে চান ইইউ রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

আবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বুধবার (২২ নভেম্বর) বৈঠক করতে আগ্রহ প্রকাশ করে সিইসিকে একটি চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে সিইসিকে ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, নির্বাচন কমিশন বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন উপলক্ষ্যে আমরা ইতোমধ্যে আপনাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছি। নির্বাচন কমিশনের চলমান এ কাজের জন্য আমরা আপনাদের প্রশংসা করি।

চিঠিতে আরও জানানো হয়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী সপ্তাহে ইইউ মিশনের প্রধানদের সঙ্গে আপনারা যৌথ বৈঠকের সুযোগ করে দেবেন। আগামী সপ্তাহের ২৭ নভেম্বর বিকেল ৩টায় আপনার সঙ্গে বৈঠক করতে আমরা আগ্রহ প্রকাশ করছি। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া ও আলোচনার জন্য আমরা উন্মুখ হয়ে আছি।

এর আগে, গত ১৮ এপ্রিল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোসহ অবাধ ও সুষ্ঠুভাবে ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৭ পিএম | বুধবার, ২২ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com