সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাংক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত ছবি

নানা আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) প্রধান কার্যালয়ে ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ও মো. সাঈদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল কালাম এবং সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।

ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটাসহ দেশব্যাপী ১৭৯টি শাখা, ২১৩টি উপশাখা, ৩৭৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ২১১টি এটিএম বুথ ও ৪১টি কালেকশন বুথে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় ব্যাংকের ২৮ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com